শাওন আহম্মেদ লেবু, কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি:

নাগেশ্বরী উপজেলায় জনসেবার লক্ষ্যে দয়াময়ী পাইলট একাডেমী স্কুল গেটে’র বিপরীতে ডা.ওসমান গনি মার্কেটে সিটি ব্যাংকের শাখা উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

১৯ আগস্ট (মঙ্গলবার) বিকেলে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার নতুন অফিস উদ্বোধন করে সিটি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন রংপুর রিজিওন ও সিটি ব্যাংক পিএলসির মমিনুর রহমান কাজল।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এরিয়া ম্যানেজার জয়নাল আবেদীন, কুড়িগ্রাম মনিটরিং অফিসার আবু রায়হান, নাগেশ্বরীর এসএমই অফিসার আতিকুর রহমান, নাগেশ্বরীর এজেন্ট প্রোপাইটার আনিছুর রহমান জিন্নুসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগেশ্বরী একটি সম্ভাবনাময় জনপদ। এই এলাকায় সিটি ব্যাংকের শাখা অফিস স্থাপন করায় সাধারণ মানুষ সহজে আধুনিক ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা পাবেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানান, এই শাখা অফিসে একাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ঋণ সুবিধা, এটিএম, অনলাইন ব্যাংকিংসহ আধুনিক সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হবে।
নতুন এ উদ্যোগ নাগেশ্বরীবাসীর আর্থিক অন্তর্ভুক্তিকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *