কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রাজশাহীর সিটি করপোরেশন এলাকার সাঈদ আলী (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজমোড় এলাকায় অবস্থান নেওয়ার পর সাঈদ আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় এনে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত সাঈদ আলীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা পুলিশের জানান, মাদক চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও চলমান থাকবে।
