স্টাফ রিপোর্টার
বলদিয়ায় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট বলদিয়া ইউনিয়ন বিএনপির কাশিমবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে
সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম। দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের প্রায় ৩ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
