মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৬ আগস্ট ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ৭.২০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন জয়মনির হাট ইউনিয়নের ছোট খাটামারী হতে মোঃ জসিম উদ্দিন (২৫), পিতা মৃত আজিজুল হক, মোঃ মিলন বাবু (২০), পিতা মোঃ এলাচ ব্যাপারী, মোঃ আসাদুল ইসলাম (৩০), পিতা মৃত মজিবর রহমান। গোপন তথ্যের ভিত্তিতে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস টিম। ভূরুঙ্গামারী থানার তদন্ত ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *