রাজনগর মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ একজন সহ আহত হয়েছেন ২৫ জন। গুলিবিদ্ধ তারেক মিয়া (২২) সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মুখে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্ষীরা জানাযায় বেলা সাড়ে বারোটার দিকে আওয়ামীলীগের একটি গ্রুপ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয় ওপর একটি গ্রুপ উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়। সংঘর্ষের আসংকায় রাজনগর থানা পুলিশও পূর্বে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। হটাৎ করে একে ওপরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে প্রায় দেড় ঘন্টা ব্যাপি ইটপাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তারেক মিয়া(২০) গুলিবিদ্ধ হয় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক তানিম খান (২০), রাজনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজ খান (২২) লিমন আহমদ (২১) রাজু আহমদ (১৮) সেজু খান, মহসীন খান, রিয়াদ মিয়া (২০) সবুজ মিয়া (২০) সাইদ খান (২৭) ডিপলুর রহমান, রিমন আহমদ, আফজল খান, রাজু আহমদ, ইমরুল ইসলাম, মসুদ আহমদ, হাবিবুর রহমান, ইমন আহমদ, ইকরাম ও শেখ সামাদ মিয়া প্রমুখ। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান বলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বক্ত বেশ কিছু দিন ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি মুলক কথা বলে আসছেন আজকেও বিনা উস্কানিতে তাদের লোকজন আমার কার্যালয় এসে আমার লোকজনের উপর চরাও হয় ও আমার অফিস ভাংচুর করে। এদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বক্ত বলেন আগামী ১৫ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে রাজনগরে মহাসমাবেশকে বানচাল করতে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের লোকজন আমাদের নেতাকর্মীর উপর অতর্কিত ভাবে ইট পাটকেল নিয়ে চড়াও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন