স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় রাস্তা নির্মাণ কাজে নিম্ন মানের পুরাতন ইট ও বালি ব্যবহারসহ নিম্নমানের কাজের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের হাত-পা কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ঠিকাদার। ওই ঠিকাদারের নাম আব্দুল কুদ্দুস। তিনি বাঘা পৌর আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে।
বৃহসপতিবার (২৬-০৫-২০২২) রাতে ঠিকাদার আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি বিইউজেএস এর যুগ্ন মহাসচিব ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আখতার রহমান।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিইউজেএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ মমিন আনসারী, মহাসচিব বি এম আশিক হাসান সহ সংগঠন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সংবাদ প্রকাশ করা সাংবাদিককের অধিকার, রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের ইটা বালি ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে ঠিকাদার সরকারের উন্নয়ন মুলক কর্মকাণ্ড কে প্রশ্নবিদ্ধ করেছেন।
একজন ঠিকাদার হয়ে প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের হাত পা কেটে নেয়ার হুমকি দেয়ার ঘটনা অত্যান্ত দুঃখ জনক আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ঘটনা তদন্ত সাপেক্ষে ঠিকাদার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
