ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এলো মরা গন্ডার। গত কয়েক দিনের ভারী বর্ষণে কারনে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর ফলে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুড়ি, মরা গরু, মাছ ও সাপ ভেসে আসছিলো। ধারণা করা হচ্ছে,গন্ডারের আবাস স্থল তলিয়ে যাওয়ায় বন্যার পনিতে ডুবে মারা গেছে এবং ভেসে এসে তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, বুধবার সকালে সংবাদ পাই। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা ,উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনা স্থলে যাই। তিনি আরো জানান, গন্ডার টি মারা গেছে এবং পচন ধরেছে।
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সড়ানো সম্ভব নয়, তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুতে রাখার জন্য বলা হয়েছে।
যমুনা সেতু যাদুঘরের কিউরেটর জানান, গন্ডারটির দেহবাশেষ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *