নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ( ৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে মাল্টি পারপার্জ হলরুমে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে
পুলিশ সুপার বলেন, তোমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধূলা ও ধর্মীয় কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং দেশপ্রেমে বলিয়ান হয়ে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে তৈরি করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত সুষ্ঠু, আধুনিক ও পদ্ধতিগত পাঠদান করতে অনুরোধ করেন। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,কিশের অপরাধ/কিশোর গ্যাং, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে যেনো রূপান্তরিত না হয়, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। মাদক ধীরে ধীরে যুব-সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকসেবীদের হিতাহিত জ্ঞান শূণ্য হওয়ায় পিতা-মাতার জীবন অতিষ্ঠ করে তুলছে। ঠিক তেমনিভাবে সন্ত্রাস আর জঙ্গিবাদ ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে আত্মঘাতি সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এসময় শিক্ষার্থীদের ইভটিজিং, নারী নির্যাতন, শিশু নির্যাতন কিশোর অপরাধ/কিশোর গ্যাং ও সন্ত্রাস বিরোধী শপথ বাক্যপাঠ করান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
শেষে শিক্ষার্থীদের কল্যাণ কামনা করেন তিনি।
এর আগে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক’কে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন