নুরে আলম শাহ: ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সড়কে শৃঙ্খলা আনয়নে সড়ক ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর নির্দেশনায় সড়কে শৃঙ্খলা আনয়নে সড়ক ব্যবহারকারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা/সেমিনার অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সচেতনতা মূলক বক্তব্য দেন, পুলিশ পরিদর্শক ইনচার্জ (ট্রাফিক অফিস) প্রদীপ কুমার সাহা,পুলিশ পরিদর্শক ইনচার্জ (ট্রাফিক অফিস) মোঃ আমজাদ হোসেন সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।
এছাড়াও সড়ক ব্যবহারকারিসহ পথচারী লোকজন উপস্থিত ছিলেন।
