মোঃ রফিকুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “উত্তাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে’র আওতায় সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোছাঃ মাসুদা ডেইজি সহ ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাঃ হোসনে আরা খাতুন, উপজেলা প্রণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক সহ নির্বাচিত প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগীরা।

এ প্রকল্পের আওতায় ৮৩৩ জন ভেড়া পালন ও সুফলভোগীদের মধ্য থেকে ৩৩৩ জন প্রশিক্ষণ পেয়েছেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে ভাড়া প্রদান করা হয় । সুফলভোগীদের প্রত্যেককে ৩টি করে মোট ১৫০টি ভেড়া বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, নির্বাচিত ৮৩৩ জন ভেড়া পালন সুফলভোগীদের মধ্য থেকে ৩৩৩ জন প্রশিক্ষণ পেয়েছেন। এদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে ১টি করে পাঠা ভেড়া ও ২টি করে পাঠি ভেড়া প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *