লালমনিরহাট প্রতিনিধি
বীর শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা ও ছাত্র-জনতার গনঅভ্যুত্থানকে কটুক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকালে লালমনিরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এস আই শাহিন, লালমনিরহাটের ছাত্র প্রতিনিধি হামিদুর রহমান, আজমাউল হক খন্দকার, মো:নাঈম ও আহনাফ।
বক্তব্যে তারা বলেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি বিভিন্ন ভাবে ছাত্রজনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। এসময় তারা বীর শহীদ আবু সাঈদকে নিয়ে মন্তব্য করা ও প্রধান উপদেষ্টা ড.ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিস্কারের দাবী জানিয়েছে তারা।
যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আর ও কঠোর কর্মসূচী দিবে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেও জানান।
এর আগে গতকাল রবিবার তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করে প্রঙ্গাপন জারি করলেও সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন