কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় কেদার ইউনিয়ন যুবদলের উদ্যোগে কচাকাটা উপজেলার সাংগঠনিক কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেদার ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আব্দুস সালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আতিকুর রহমান লেবু, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার, কচাকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, বল্লভেরখাষ ইউনিয়ন যুবদলের আহবায়ক আলতাফ হোসেন নান্টু, কচাকাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদুল হক। সঞ্চালনা করেন কেদার ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম।
আলোচনা সভার পর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়, যা কচাকাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই র্যালিতে কেদার, কচাকাটা এবং বল্লভেরখাষ ইউনিয়নের প্রায় ২৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ছিল যুবদলের প্রতিষ্ঠা ও রাজনৈতিক ঐতিহ্য উদযাপন এবং সংগঠনের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। নেতাকর্মীরা একত্রিত হয়ে নিজেদের আদর্শ ও লক্ষ্যে অবিচল থাকার অঙ্গীকার করেন।
