এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৩০ টি পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করলেন ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে প্রায় শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে গোয়ালডিহি ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করে নির্ভয়ে পূজার সার্বিক পরিচালনায় পাশে থাকার আশ্বাস দেন তারা।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইকবাল মর্ডাণ চৌধুরী, নিয়ামতুল্লাহ শাহ, আনোয়ার হোসেন বাবু, ইউপি সদস্য রোকনুজ্জামান রোকন, মোখতার হোসেন, নির্মল রায়সহ ইউপি সদস্য-সদস্যাগণ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহেদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন