ঝালকাঠি প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ঝালকাঠি জেলা কমিটির উদ্যেগে শহরের কাঠপট্টি রোডে অস্থায়ী জেলা কার্যালয়ের সামনে শনিবার ৫ ই অক্টোবর সকালে সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার সভাপতি মোঃ মিজান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র হালদারসহ দলীয় নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক সমীরন হালদার বলেন আমরা প্রতি বছর ৫ই অক্টোবর দাবী দিবস পালন করে আসছি। সভাপতির ভাষনে আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি প্রতি বছর ৫ই অক্টোবর দাবি দিবস পালন করে আসছি বিভিন্ন দাবিতে। এ বছর প্রধান দাবিগুলো হলো আইন শৃঙ্গলার উন্নয়ন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রন, চাদাবাজি, সীমান্ত হত্যা বন্ধ, এবং শাসন কাঠামোর সংস্কার। আমরা চাই দেশবাসী শান্তিতে বসবাস করুক, দুই বেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করুক। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রনে আনতে হবে। প্রতি নিয়ত হু হু করে চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ১৯৭২ সাল থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি জনগনের দাবী নিয়ে রাজপথে আন্দোলন করে আসছি। তিনি আরো বলেন যারা দেশের সম্পদ লুট করেছেন, বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন তাদের প্রত্যেককে বিচার এই সরকারের আমলেই করার জন্য আহবান জানাচ্ছি। আমাদের প্রিয় দেশ দুই বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতা যেনো কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন ২রা মার্চ ১৯৭১ সালে ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। তিনি গত ১৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমারা আবারও স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার বিজয় যেকোন মূল্যে ধরে রাখতে পারি এজন্য আমারা আমাদের দলকে সুসংগঠিত করার আহবান জানাচ্ছি। সনাতন ধর্মের মানুষজন আসন্ন শারদীয় দূর্গাপূজা যেনে নির্বিঘ্নে পালন করতে পারে তাহার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কর্তৃক ঘোষিত ১০ দফা বাস্তাবায়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশবাসী শান্তিতে থাকুক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন