শাওন আহম্মেদ লেবু, কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি-

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আজ বুধবার সকাল ১১ টায়  নাগেশ্বরী মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম-আহ্বায়ক আশরাফ হোসেন আপেল এবং সদস্য সচিব আজিজুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী, যুগ্ম-আহবায়ক কিরণ,  উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন, আব্দুল আজিজ বাদল, পৌর যুবদলের সাবেক সভাপতি এস এম ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, রুমন কাইয়ুম, সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, হেলাল; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব আল-আমিন হক রবি,যুগ্ম-আহবায়ক সেকেন্দার বাদশা এবং পৌর কৃষক দলের সদস্য সচিব আদম আলীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

সকলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *