ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
মহানববী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তিকারী ভারতের কট্টরপন্থী হিন্দু পুরোহিত রামগিরী মহারাজ ও তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুরুঙ্গামারীতে তৌহিদী জনতার আয়োজনে ৩০ সেপ্টেম্বর /২০২৪ সোমবার দুপুর ২ ঘটিকায় বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও গণমিছিলে ভুরুঙ্গামারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হতে হাজার হাজার তৌহিদী জনতা অংশ নেন। মিছিলটি পাইলট উচ্চ বিদ্যালয় হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে সমবেত হয়ে অবিলম্বে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারী ভারতের কট্টরপন্থী হিন্দু পুরোহিত রামগিরী ও তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি ওমর ফারুক,মাওলানা আশফাকুর রহমান জাওহারী,ভুরুঙ্গামারী ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতী এসএম মনিরুজ্জামান ও ভুরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ মো: আজিজুর রহমান স্বপন প্রমুখ।
