স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের কচাকাটা কলেজ মোড় যুব সমাজের উদ্যোগে কচাকাটা কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট শুক্রবার বিকালে কচাকাটা কলেজ মোড় যুব সমাজের উদ্যোগে কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারীর সার্বিক সহযোগীতায় খেলার উদ্বোধন করেন কেদার ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ আব্দুস সালাম।খেলায়
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ(চলতি দায়িত্ব)এস আই মোঃ শাহা আলম, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল,কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজ মন্ডল,যুবদল নেতা উমর ফারুক প্রমুখ। সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নুর ই আলম। ফাইনাল খেলায় গাবতলা ক্রীড়া সংঘ ফুটবল একাদ্শ কচাকাটা কলেজ মোড় ফুটবল একাদশকে পেনাল্টি ৩-০গোলে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও রানার্সআপ দলকে খাসি ছাগল প্রদান করেন। খেলায় প্রায় ১২ হাজারের অধিক ফুটবল প্রেমি দর্শক খেলা উপভোগ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএফ টেলিভিশন এর সিনিয়র স্টাফ রিপোর্টার মনজুরুল ইসলাম ও এশিয়ান টিভির উত্তর ধরলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফি।
