ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ -২ মৌসুমেকৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলার দশ ইনিয়নে ২০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ,উপজেলা আইসিটি অফিসার আশরাফুল আলম, ইউআর সি ইনস্ট্রাকটর আশিকুর রহমান প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন সরকার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন সহ দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ।
