আসাদুজ্জামান আসাদ,রাজারহাট প্রতিনিধি
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নে মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ৪১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে ।
শনিবার বিকেলে সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুর রশিদ বাবুর সভাপতিত্বে
এবং উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল কবির কাননের সঞ্চালনায়
অনুষ্ঠিত কমিটি গঠন সভায় উপজেলা কমিটির যুগ্ন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল পাটোয়ারী,উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী,উপজেলা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ ফরহাদ আলী, সহ-সাংগঠনিক ও এনসিপি নেতা রাশেদুল ইসলাম,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রুশো চৌধুরী,
অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক জহুরুল ইসলাম,উপজেলা ইসলামী আন্দোলনের নেতা সাজাহান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত আলীকে বিদ্যানন্দ ইউনিয়ন কমিটির আহ্বায়ক,বজলুর রশিদ, আব্দুস সালাম ও ফখরুল ইসলামকে যুগ্ন আহবায়ক এবং সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুর রশিদ বাবুকে সদস্য সচিব করে বিদ্যানন্দ ইউনিয়ন মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন