ভুরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০তম হাজী সম্মেলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী ভুরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখা এই আয়োজন করে। নতুন ৪৬ জন হাজীসহ প্রায় চার শতাধিক হাজী সম্মেলনে অংশ গ্রহণ করেন।
আলহাজ্ব ফয়জার রহমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার ওসি
আল হেলাল মাহামুদ। অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব বাবাুল আক্তার, আলহাজ্ব এছাহাক আলী ব্যাপারী, সোনাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম আইনী,মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন