আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ।।
নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের দুবাইস্হ জেঠাগ্রাম প্রবাসী যুব সংঘ আয়োজিত আজ বৃহস্পতিবার দুপুরে ফার্মগেইট সংঘের কার্যালয় চত্বরে সংঘের সিনিয়র সদস্য শেখ আবদুল আহাদের সভাপতিত্বে মোখলেছুর রহমান চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার,গোকর্ণ ইউপির সাবেক চেয়ারম্যান এমএ হান্নান,হুমায়ুন রেজা চৌধুরী,হাজ্বী রহমত আলীসহ সংঘের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরে দুবাইস্হ জেঠাগ্রাম প্রবাসী যুব সংঘের উদ্যোগে এলাকার সহস্রাধিক মানুষকে মধ্যাহ্নভোজ করানো হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেঠাগ্রাম হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ হোসাইন আহমেদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন